সন্ত্রাস ছড়ানোর দায়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে মামলা দায়ের
দি নিউজ লায়ন ; শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের এসে শহরে পরিকল্পনামাফিক সন্ত্রাস ছড়ানোর দায়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে মামলা দায়ের। সেদিনের ঘটনায় সশরীরে মদত দেওয়া বিজেপির প্রথম সারির রাজ্য নেতৃত্বদের নামে মামলা দায়ের করলো পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার আয়তাভুক্ত এলাকায় ফুলবাড়ী তিনবাত্তিমোড়, জলপাইমোড় সহ এলাকায় ব্যাপক সন্ত্রাস ছড়ানো ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দার্জিলিং সাংসদ রাজু বিস্ট, সহ সেদিনের ঘটনায় উপস্থিত থেকে মদত দেওয়া বিজেপির সমস্ত রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় নিউ জলাপাইগুড়ি থানা।
বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয় বলেই জানায় পুলিশ। এই বিষয়ে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট সুবেন্দর কুমার জানান ঘটনার তদন্ত চলছে।

Post a Comment